পিলজংয়ে মৎস্য ঘেরে বিষ, ৫ লাখ টাকার ক্ষতি
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নে একটি চিংড়ী মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লক্ষাধীক টাকার চিংড়ী মাছের ক্ষতি সাধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে টাউন নওয়াপাড়া গ্রামের মীর মোশারেফ হোসেন এর মৎস্য ঘেরে। তিনি উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ও আসন্ন পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
তিনি জানান, মোসের বিল এলাকায় তিনি আড়াই বিঘা জমিতে ঘের কেটে সেখানে চিংড়ী মাছের চাষ করে আসছিলেন। সেই ঘেরে গত দুই মাস আগে ২০হাজার চিংড়ী মাছের রেনু ছেড়ে খাবার দিয়ে বড় করছিলেন। যে মাছগুলি এখন ৭০/৮০টায় প্রায় কেজির মত হয়েছে। এমন সময় একটি অজ্ঞাত দৃবৃত্তচক্র তার সেই মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষতি সাধন করে।
মৎস্য ঘের দেখা শুনার দায়িত্বে নিয়োজিত সঞ্জয় কুমার চক্রবর্তী জানান, শনিবার (২৭জুন) রাতের কোন এক সময়ে অজ্ঞাত দৃবৃত্তরা সেই ঘেরে চিংড়ী মাছ মরা বিষ প্রয়োগ করায় সব চিংড়ী মাছ মরে ভেসে উঠেছে। শত্রæতা বসত এটি করা হতে পারে বলেও তার ধারনা। ফলে প্রায় পাঁচ লক্ষাধীক টাকার চিংড়ী মাছের ক্ষতি সাধন হয়েছে। এরিপোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
