কাটাখালীতে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং জামায়াত নেতা মোঃ জাহাংগীর হোসেন নিজ উপস্থিত থেকে ফুটবল প্রেমী খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেছেন।
মাদক ও সন্ত্রাস মুক্ত যুব সমাজ গড়ার লক্ষে শনিবার (২৮ জুন) বিকালে কাটাখালীস্থ বালুর মাঠে অর্ধশতাধিক যুবকদের মাঝে এই ফুটবল বিতরণ করেন।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, জামায়াত নেতা শেখ ওলিয়ার রহমান, জামায়াতে ইসলামী কাটাখালী শাখা অফিসের সেক্রেটারী মোঃ তারিকুল ইসলাম, খেলোয়াড়দের মধ্যে যথাক্রমে মোঃ মিরাজুল ইসলাম, আব্দুল আজিজ, শেখ সোহান, আছাদুল হক ও আব্দুল কাউম প্রমুখ।
