ফকিরহাটে ১,৬০০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
01/01/1970 12:00:00
ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৬০০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করেছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়েছে। আটককৃত মাদক কারবারী সাকিবুর হক তামিম (৩৬) খুলনার খালিশপুর এলাকার মৃত এনামুল হকের পুত্র।
পুলিশ জানায়, বুধবার (২৪ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী সাকিবুল হক তামিমকে আটক করা হয়।
এসময় তার ব্যাগে থাকা ১৬০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক রাজবংশী বাদি হয়ে আটককৃত মাদক কারবারি বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, আটককৃত আসামী বুধবার ভোর রাতের দিকে মাদক বিক্রির জন্য আট্টাকী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১৬০০ পিস ইয়াবাসহ আটক করে।
এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আটককৃতকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
