Logo
table-post
মোরেলগঞ্জে বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা
01/01/1970 12:00:00

 মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জে বুধবার বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 
সকালে শোভাযাত্রা ও রোড শো উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এনগেজ প্রকল্পের আওতায় ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী  অফিসার হাবিবুল্লাহ। 

‘আমাদের ভবিষ্যত সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায় প্রকৃতিই হোক অনুপ্রেরণার উৎস’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন এরিয়া অফিসার অজিফা নিলা, টেকনিক্যাল অফিসার কাজী সানি ফেরদৌসি । 

 আলোচনা সভায় ফিল্ড ফ্যাসিলেটর ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এনজিও কর্মকর্তা, সাংবাদিক, সুশিল সমাজ সংগঠনের  শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
 

@bagerhat24.com