আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের ‘নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলের বিশাল মোটরসাইকেল বহরটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে শেষ হয়।
এ সময় পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, যুগ্ম-আহবায়ক মোঃ শামিম শেখ, কৃষক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জবরুল শেখ, শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ রাজু খান, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ এলাহী মোল্লা, যুগ্ম-আহবায়ক আজমল হোসেন আজিম ও চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব রাসেল।
এ সময় বক্তারা বলেন ‘বর্তমানে আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ-সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। যতদিন এ নিষেধাজ্ঞা থাকবে, ততদিন তাঁদের কোনো অপতৎপরতা মাঠে চলতে দেওয়া হবে না।’
মিছিলে উপজেলা বিএনপির ৪টি সংগঠনের ৭টি ইউনিয়নের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
