Logo
table-post
পিলজংগের টাউন নওয়াপাড়ায় বিএনপি’র প্রস্তুতি মুলক সভা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে টাউন নওয়াপাড়া ওর্য়াডে বিশাল কর্মী সমাবেশ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ জুন) রাত সাড়ে ৮টায় টাউন নওয়াপাড়া সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ওর্য়াড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন জুয়েল, বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন মইন ভুইয়া, জব্বার মল্লিক ও ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মনিরুজ্জামান। 

ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক মল্লিক আনিছুর রহমান এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, শেখ শওকত আলী, শেখ আলমগীর হোসেন, শেখ মাহাবুর রহমান, আবু তালেব, আনোয়ার মোড়ল, রানা মুরশিদ, সোবহান গাজী, জামাল উদ্দিন, রাসেল শেখ, মুরাদ মল্লিক, রাজু ঘোষ, সহাদেব দাশ, দেলোয়ার হোসেন, যুবদল নেতা তুহিন মল্লিক, বাদশা, কৃষকদল নেতা আমিরুল ইসলাম, শেখ খায়রুজ্জামান ও ছাত্রদল নেতা শেখ মুক্তাদীর হোসেন প্রমুখ।

সভায় আগামী ১লা জুলাই বিকাল সাড়ে ৪টায় উক্ত বিদ্যালয় মাঠে বিএনপি’র কর্মি সভা করার উপর বিস্তারিত আলোচনা করা হয়। 
 

@bagerhat24.com