Logo
table-post
মোরেলগঞ্জে ইয়ুথ ফোরামের বৃক্ষ রোপন
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে গাছের চারা রোপন কর্মসূচি ও চারা বিতরণ করা হয়েছে। রবিবার (২২ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। 

 

উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারি খন্দকার জিলানী হোসেন, প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম ও  ইয়ুথ ফর দি সুন্দরবনের সহ-সভাপতি মাশরাফি মজিদ আকিব সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের উদ্যোগে ইয়ুথ ফরদি সুন্দরবন মোরেলগঞ্জ এ কর্মসূচির আয়োজন করে।


এর পরে সংগঠনটি ধানসাগর-পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে পরিবেশ রক্ষার বিষয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারিদের মাঝে পুরস্কার ও অপর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মোল্লাসহ অন্যান্য শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন। 

 

@bagerhat24.com