Logo
table-post
চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস।’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। 

উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ আহমেদ ইকবাল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম ও তথ্য আপা মুর্শিদা আক্তার।
মেলায় দেশী প্রজাতির কমপক্ষে অর্ধশত রকমের ফল প্রদর্শিত হয়। 
 

@bagerhat24.com