রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা
01/01/1970 12:00:00রামপাল সংবাদদাতা
রামপালে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ টায় উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওসি (তদন্ত) পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপাল এর সদস্য সচিব মো. মেহেদি হাসান প্রমুখ।
মাদক কাররবারিদের দৌরাত্ম্য, মৎস্যঘের সংক্রান্ত বিরোধ, অবৈধ মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলনসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
