দুর্ঘটনা রোধে কাটাখালী হাইওয়ে পুলিশের অভিযান
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার, নসিমন, করিমুন ও ইজিবাইক চলাচল বন্ধে এবং চালকদের গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল হতে দুপুর পর্যন্ত খুলনা-মোংলা ও বাগেরহাট মহাসড়কের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ শাহাজাহান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মহাসড়কে উঠে পড়া বেশ কিছু থ্রি-হুইলার গুলোকে আটক করেন। এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। এব্যাপারে পুলিশ পরিদর্শক (ওসি) শেখ শাহাজাহান এর সাথে আলাপ করা হলে তিনি স্থানীয় সংবাদকর্মিদের বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
