মোংলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
ডেঙ্গু-চিকনগুনিয়া ও এডিস মশার প্রজননস্থান ধ্বংসের লক্ষ্যে মোংলায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পালন করা হয়। ১৫ জুন সোমবার দুপুরে মোংলাপোর্ট পৌরসভার ৩নং ওয়ার্ডের আব্দুল হালিম সড়কে এ কর্মসুচি পালিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের, সার্ভিস বাংলাদেশ, বিডি ক্লিন ও মোংলা উপজেলা এবং পৌরসভা কতৃপক্ষের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পালন করা হয়।
সোমবার দুপুরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী ও বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) নওসীনা আরিফ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সনৎ কুমার, জাফর আহমেদ, সার্ভিস বাংলাদেশ'র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন ও সুমন মল্লিক, সাকিব । বিডি ক্লিন'র আবু হাসান, পরিবেশকর্মী ডলার মোল্লা, পরিবেশকর্মী মেহেদী হাসান সহ আরো অনেকে।
উপজলা নির্বাহী অফিসার বলেন, মানুষের সচেতন না হলে কেবলমাত্র পৌর কর্তৃপক্ষ একার পক্ষে পরিস্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব না। ক্লিন পৌর শহর গড়তে হলে সবাইকে সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে। যাতে মানুষের সচতেনতায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থান ধ্বংসের মাধ্যমে পরিবেশবান্ধব ক্লিন মোংলা পৌর শহর গড়ে তুলতে পারি। দেশের সব স্থানে জলবায়ু পরিবর্তনর ফলে অসময় বৃষ্টি ও অতি বৃষ্টির কারনে মশার বংশ বিস্তার হচ্ছে। এডিস মশার প্রজননস্থান ধ্বংসে সবাই মিলে একসাথে কাজ করতে হবে।
