মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসির বিক্ষোভ মানববন্ধন
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ সংবাদদাতা
মোরেলগঞ্জে “মাদকমুক্ত সমাজ গড়ি, মাদক ব্যবসায়ীদের প্রতিহত করি”, সুস্থ সমাজ গড়ার অঙ্গিকার করি এ শ্লোগান নিয়ে মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।রবিবার বেলা ১১টায় স্লুইট গেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী লিটু শিকদার ও তার সহযোগীরা মাদক বিক্রি করে আসছে। এতে উঠতি বয়সী যুবকরা মাদকের সাথে জড়িয়ে পড়েছে। অবিলম্বে গ্রেফতারের দাবি জানান প্রশাসনের প্রতি।
এ সময় মানবন্ধনে বক্তাব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপি সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, পুটিখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খলিলুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন কাজী, বিএনপি নেতা নান্টু শিকদার, পঞ্চকরণ ১নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মো. সামসুর রহমান প্রমুখ।
