পিলজংগ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সাজ্জাদ
01/01/1970 12:00:00
ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের ঐতিহ্যবাহী শতবর্ষি পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড যশোর। প্রধান শিক্ষকের ১৮-০৫-২০২৬ ইং তারিখে অনলাইনে (৩৬৮৯৮ নং আইডি) আবেদনের প্রেক্ষিতে গত ০৯-০৬-২০২৬ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড যশোর এর চেয়ারম্যান এর নির্দ্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড, মোঃ কামরুজ্জামান এই অনুমোদন প্রদান করেন ।
সংশ্লিষ্ট সুত্রমতে অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পিলজংগ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও আহবায়ক শিক্ষানুরাগী মল্লিক মোঃ সাজ্জাদ হোসেন নান্নু, সদস্য সচিব নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির। এছাড়াও অভিভাবক সদস্য হলেন, প্রদ্বীপ ভট্টাচার্য ও শিক্ষাক প্রতিনিধি হলেন, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তহমিনা খাতুন।
এদিকে বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিএনপি নেতা মল্লিক মোঃ সাজ্জাদ হোসেন নান্নু অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে সহ নির্বাচিত সকলকে অভিনন্দন জ্ঞাপন করেছেন, জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ ।
