ফকিরহাটে জিয়াউর রহমান স্মরণে সভা
01/01/1970 12:00:00
ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে স্মরণ সভা, দোয়া মাহফিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (১৩ জুন) বিকাল ৫ টায় উপজেলার মুলঘর ইউনিয়নের শান্তিগঞ্জ মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-০১ আসনের সাবেক এমপি শেখ মুজিবুর রহমান।
উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী’র সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, বিএনপি নেতা মোঃ ফরহাদ হোসেন মোড়ল, লখপুর ইউনিয়ন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফখরুল আলম, মোল্লা আনিসুর রহমান বাচ্চু, ফিরোজ ফকির, মিরাজুল ইসলাম মিরাজ, এস এম আকরাম হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, মহিলাদল নেত্রী কলিমা খাতুন, স্বেচ্ছাসেবকদল নেতা রবিউল ইসলাম রুবেল, মোঃ নাজমুল হাসান ও ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
এর আগে বিকাল ৪ টায় লখপুর ইউনিয়ন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফখরুল আলম এর নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সভা স্থলে হাজির হলে সভা স্থল যেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়ে।
