Logo
table-post
বাগেরহাটে গ্রাম আদালত সেবা বিষয়ক ক্যাম্পেইন
01/01/1970 12:00:00


স্টাফ রিপোর্টার
বাগেরহাটের ৭নং ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

​"অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)' প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে, যেখানে যৌথভাবে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)।

​ক্যাম্পেইনে বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর ছোটখাটো বিরোধ নিরসনে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এর মাধ্যমে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী মামলা-মোকাদ্দমার ভোগান্তি ছাড়াই নিজ এলাকায় দ্রুত ও স্বল্প খরচে আইনি সেবা লাভ করতে পারছেন। সাধারণ মানুষকে এই সেবা সম্পর্কে আরও সচেতন ও উদ্বুদ্ধ করতেই এই বার্ষিক ক্যাম্পেইনের আয়োজন।

 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  সদর  উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মোসাঃ আতিয়া খাতুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা ম্যানেজার মোঃ নাজমুল হাসান,  উপস্থিত ছিলেন, ওই ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের, সাধারণ জনগণ, ইউনিয়ন পরিষদ বডি ইউপি প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম আদালতের ডিসটিক ম্যানেজার, অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিরুল হক সরদার, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী, বাগেরহাট সদর।

 

@bagerhat24.com