ফকিরহাটে স্টার্টআপ ও ইনোভেশন শোকেসিং
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এডুকেশনাল এক্সিলেন্স সার্পেট স্কিম, এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ এর উদ্যোগে শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, অধ্যক্ষ মো: মীজানুর রহমান, শিক্ষক দেব প্রসাদ মন্ডল ও শিক্ষার্থী সানজিদা হক মান্নি প্রমূখ।
আলোচনা শেষে কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন। শেষে বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেষ্ট বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে এই প্রোগ্রামের আয়োজন করা হয়।
