মোংলায় মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার ৪ বাইক
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
মোংলায় পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে মোংলার বুড়িরডাঙ্গা ও রামপালের গৌরম্ভা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন ও সেকেন্ড অফিসার ইমামুল ইসলাম সহ পুলিশের অন্যান্য সদস্যরা। এ সময় তাদের হেফাজতে থাকা ৪টি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জানতার সহায়তায় দিগরাজ-রামপাল ও ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে এই চোর চক্রের সদস্যদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এই চক্রটি মোংলাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে,মো: রনি হাওলাদার, মো: সজিব আহাম্মেদ জয়, হোসেন, মো: সাজেদুল ইসলাম, মো: নাজমুল শেখ,ও মেহদী হাসান।
মোংলা থানার ওসি মো: আতিকুর রহমান জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মোংলা থানায় মামলা দায়ের এবং এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের সনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।
