Logo
table-post
চিতলমারী পূজা উদযাপন পরিষদের সম্পাদক কালা’র পরলোকগমন
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাগেরহাটের চিতলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা (৫২) পরলোকগমন করেছেন। রোববার (৭ জুন) ভোর ৪ টার দিকে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন দুপুরে চিতলমারী কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে  শোকসন্তপ্ত পরিবারের প্রতি চিতলমারী উপজেলা সদর বাজারে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী সমবেদনা জানিয়েছেন। 

অলিপ সাহা কালা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ তাঁতী লীগ চিতলমারী উপজেলা শাখারও সাধারণ সম্পাদক ছিলেন। 
 

 

@bagerhat24.com