চেয়ারম্যান প্রার্থী ফকরুলের শোভাযাত্রা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও থেমে নেই প্রার্থীদের প্রচার প্রচারণা। তারই অংশ হিসেবে ২নং লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মো: ফকরুল আলম এর পক্ষে দোয়া প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে মোটর সাইকেল শোভাযাত্রা ও ভোটারদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি ভোটারদের কাছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। তিনি ইউনিয়নের খাজুরা, লখপুর, জাড়িয়া, ভবনা, ভট্টেখামার, বল্লভপুর সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
