Logo
table-post
ফকিরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণসভা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন কৃষকদলের আয়োজনে মহান স্বাধিনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বাষিক পালন উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা জুন) সন্ধ্যায় কাঠালতলাস্থ দলীয় কাযালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিয়ন কৃষকদলের সভাপতি শেখ ফারুক হোসেন মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা ও উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ জাকির হোসেন।
 
বিএনপি নেতা শেখ মোতালেব হোসেন এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু, এসএম খলিলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোদাচ্ছের মল্লিক, উপজেলা শ্রমিকদল নেতা মোঃ আলী হোসেন (আলী), ইউনিয়ন শ্রমিকদল নেতা শেখ মনিরুজ্জামান মনি, মোঃ খায়রুজ্জামান ও মোঃ আমিরুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ইমাম উদ্দিন। 
 

@bagerhat24.com