Logo
table-post
মোংলায় ভূয়া পরিচয় দেয়া  র‍্যাব সদস্য আটক
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা
মোংলায় এক ভূয়া র‍্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) সংস্থার  গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে মোংলা ইপিজেড এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ (৫ জুন) শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান।

এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মোংলা ইপিজেড এলাকা থেকে ভূয়া র‍্যাব সদস্য পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  এ সময় তার কাছ থেকে র‍্যাবের একটি ভূয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। আটক প্রতারক ব্যক্তি বাগেরহাটের  রামপাল উপজেলার সিংগাড়বুনিয়া গ্রামের মোঃ ইউনুছ আলী শেখের ছেলে মোঃ আবু হাসান। তিনি নিজেকে র‍্যাবের আন্ডারকভার কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন এবং মোংলা ইপিজেড এলাকায় বিভিন্ন লোককে ভয়ভীতি দিচ্ছিল। পরে বিষয়টি জানতে পেরে বিষয়টি যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রতারনা ও ভূয়া পরিচয় ব্যবহারসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরো বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

র‍্যাব পরিচয়দানকারী আবু হাসান এর আগে মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরীতে শ্রমিক হিসেবে কাজ করতো।

 

@bagerhat24.com