খুলনা-মোংলা মহাসড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ১২
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
খুলনা-মোংলা মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ এলাকায় দুটি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ বিষয়টি নিশ্চতি করেন
আজ (বৃহস্পতিবার) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলাগামী একটি যাত্রীবাহী মাইক্রো ও পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং দুই গাড়ির চালকসহ অন্তত ১২ জন যাত্রী আহত হন বলে জারা যায় ।
ঘটনার পরপরই স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কাটাখাীল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গতিবেগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি ।
