মোরেলগঞ্জে পিটিয়ে হত্যা করা হল কৃষকের গরু
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জে একটি গাভিন গরু পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মাঠে ঘাস খেতে গেলে বুধবার(৩ জুন) বেলা ১১ টার দিকে বিশারীঘাটা গ্রামের সরোয়ার হাওলাদারের গাভিন গরুটি পিটিয়ে হত্যা করে খালে ফেলে দেয় দুর্বৃত্তরা। বিকেল ৩ টার দিকে খালে ভাষমান অবস্থায় পাওয়া যায় গরুটির মরদেহ।
এ ঘটনায় কমপক্ষে এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ছরোয়ার হাওলাদার। স্থানীয়দের অভিযোগ, একই এলাকার চিহ্নিত একটি পরিবার ইতিপূর্বে কয়েকজনের গরু মেরে জরিমানা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত সরোয়ার হোসেনের বলেন, একই এলাকার চিহ্নিত অপরাধীরা গরুটিকে পিটিয়ে হত্যা করে খালে ফেলে রেখেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
