রামপালে নিষিদ্ধ যুবলীগ নেতা এখলাস গাজী হত্যার ঘাতক মাইজে শিকদার গ্রেফতার
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা এখলাস গাজী হত্যার ঘটনার ঘাতক মাইজে ওরফে মাহাবুব শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০১ জুন) দুপুর আড়াইটায় রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুমলাই গাববুনিয়া থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, প্রযুক্তির মাধ্যমে আসামীকে সনাক্ত করে দ্রুত আটক করা হয়েছে।
উল্লেখ, গত রবিবার বেলা ১১ টার সময় সাবেক যুবলীগ নেতা এখলাস গাজী উপজেলা সদরের বাসস্টান্ডে হুমায়ুনের চায়ের দোকানে হামলার শিকার হন। এতে সে আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট প্রেরণ করে।
সোমবার বিকালে জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধা ৭ টায় ও রামপাল থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি রাজিব আল রশিদ। তবে তিনি বলেছেন, তার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। তারা রাতে মামলা করবেন।
