জমকালো অনুষ্ঠান : চিতলমারীতে কবুতর উড়ানো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমরীতে ৫মাস ব্যাপী শীতকালীন কবুতর উড়ানো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) দুপুর ২ টায় ব্রহ্মগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এ বছর চিতলমারী সেভেন স্টার হাইফ্লাইং পিজন ক্লাব বিভিন্ন ক্যাটাগরীতে মোট ৩০টি পুরস্কার দিয়েছে। ব্রহ্মগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলেন্দু গোলদার প্রধান অতিথি হিসেবে বিজয়ী কবুতরের মালিকের হাতে এ সব পুরস্কার তুলে দেন।
চিতলমারী সেভেন স্টার হাইফ্লাইং পিজন ক্লাবের সভাপতি মোঃ সুমন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম মোল্লার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া হাইফ্লাইং পিজন ক্লাবের সভাপতি মোঃ গাজী হেদায়েত, সদস্য মোঃ আবিদ হাসান, ফকিরহাট হাইফ্লাইং পিজন ক্লাবের সভাপতি মোঃ ইমন শেখ, সদস্য মোঃ আল আমিন, চিতলমারী সেভেন স্টার হাইফ্লাইং পিজন ক্লাবের আব্দল্লাহ আল মামুন, শাকিল সুলতান রানু ও শামিম সুলতান মুন্না।
এ সময় বক্তারা বলেন, ‘কবুতর শান্তির প্রতীক। আমরা শখের বসে কবুতর পালন করি। আর মনের শান্তির জন্য এ কবুতর উড়ানো প্রতিযোগিতা। তবে আমাদের অনুরোধ ১৮ বছর বয়সের কম ব্যাক্তিকে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে দিবেন না।’
৫মাস ব্যাপী শীতকালীন এ কবুতর উড়ানো প্রতিযোগিতায় মোট ৮০ জন কবুতরবাজ (প্রতিযোগী) অংশ গ্রহণ করেন। প্রতিযোগীতার বিচারকদের চুলচেরা বিশ্লেষণ শেষে ৩০ জনকে প্ররস্কার দেওয়া হয়েছে।
