Logo
table-post
মোংলায় গৃহহীন হীরা আক্তারকে ঘর উপহার দিলেন শেখ ফরিদুল ইসলাম
01/01/1970 12:00:00

মাসুদ রানা, মোংলা 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মোংলায় এক গৃহহীন ও দুস্থ পরিবারকে সম্পূর্ণ নিজ অর্থায়নে নতুন ঘর উপহার দিয়েছেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের   প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।

আজ (২৯ মে) দুপুরে মোংলা পৌরসভার ৯ নং ওয়ার্ড সিগনাল টাওয়ার চর এলাকায় আনুষ্ঠানিকভাবে উপকারভোগী নারী হিরা আক্তারের হাতে নবনির্মিত এই ঘরটি হস্তান্তর করা হয়।

ঘর হস্তান্তরকালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারাজীবন দেশের দুঃখী ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর রাজনীতি করেছেন। তাঁর আদর্শকে বুকে ধারণ করেই আজ এই ক্ষণস্থায়ী দুনিয়ায় একজন গৃহহীন মানুষের মাথার ওপর ছাদের ব্যবস্থা করতে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের এই মানবিক প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপহার পাওয়া ওই গৃহহীন নারী হিরা আক্তার । এ সময়  হিরা  বলেন, মাথার ওপর একটা  ছাদ পাওয়া আমাদের জন্য স্বপ্নের মতো ছিল।  মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্য আমরা মাননীয় প্রতিমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

@bagerhat24.com