Logo
table-post
মোরেলগঞ্জ-শরণখোলায় ৫শ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন এমপি আলীম
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ৫ শত অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ টাকা পৌছে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। মঙ্গলবার(২৬ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে তিনি ঈদ উপহারের টাকা বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) অতীশ সরকার, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, পৌর জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

উপহার বিতরণী অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল আলীম বলেন, ‘অতীতের সরকারও এমপিদের মাধ্যমে অসচ্ছল পরিবারের জন্য বিভিন্ন সময় নগদ টাকাসহ নানা ধরণের উপহার বরাদ্দ দিয়েছেন। কিন্তু, তা সুবিধাভোগীদের হাতে পৌছায়নি। থেকে গেছে সবই বাহকের পকেটে’।

সংসদ সদস্য আরও বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার নির্দেশে এবং আমাদের ঈমানী দায়িত্ব হিসেবে সম্মানিত নাগরিকদের ন্যায্য পাওনা ও অধিকার শতভাগ স্বচ্ছতার সাথে প্রকাশে সবার হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ’। 

@bagerhat24.com