ফকিরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ: থানায় মামলা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। উপজেলার ছোটবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিশুর বাবা নিজ বাদী হয়ে শুক্রবার (২২ মে) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করেন। যার নং-১৫, তারিখ-২২/০৫/২০২৬ইং। পুলিশ মামলার বরাত দিয়ে জানান, ভিকটিম শিশুর বাবা একজন দরিদ্র ভ্যান চালক। সেই সুবাদে প্রতিদিন সকালে তিনি ভ্যানটি বাড়ি থেকে বের করে সামনে রাস্তার উপর রাখেন।
গত ১৮ মে সকাল ১০টার দিকে ওই শিশু ভ্যানটি পরিস্কার করছিল। এসময় অভিযুক্ত আসামী ওই শিশুকে পিছন দিক থেকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। ঘটনার সময় ওই শিশুর ডাক চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় অভিযুক্ত আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই শিশুর বাবা ২২ মে রাতে ফকিরহাট উপজেলার ছোটবাহিরদিয়া এলাকার মৃত জালাল শেখের ছেলে শওকত শেখ (৪১) কে অভিযুক্ত করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন।
ফকিরহাট মডেল থানা পলিশের পরিদর্শক (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ১১বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তিনি আরও বলেন, ওই আসামী সম্প্রতি একটি মাদক মামলায় ছাড়া পেয়ে এ ঘটনা ঘটায়। তাছাড়া সে বিভিন্ন সময়ে স্কুলগামী ছাত্রীদের নানাভাবে উত্যোক্ত করে আসছিল বলেও তিনি জানান।
