Logo
table-post
চিতলমারীতে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৪ টায় ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

চিতলমারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের সভাপতিত্বে সমাপনী সভায় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামূল হক মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর ও সাধারন সম্পাদক তাওহিদুর রহমান।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী ভূমি অফিসের কানুনগো মুহাম্মদ লুৎফর রহমান, সার্ভেয়ার মোঃ আক্কেল আলী, নাজির শিকদার আলামিন, চিতলমারী সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ হাসিব শেখ, কলিগাতি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ নেয়ামত আলী শেখ, কলাতলা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ ওহাব আলী শেখ ও চরবানিয়ারী ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা মনোজ কুমার প্রমূখ।

ভূমিসেবা মেলার শেষ দিনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়, হাসিনা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের তৈফিক রহমান হিমেল প্রথম স্থান, একই বিদ্যালয়ের জিনিয়া রহমান দ্বিতীয় স্থান ও যৌথ ভাবে চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের ইয়ামিন হাসান এবং হাসিনা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিথিলা মজুমদার, তাসনিমা সুলতানা মম ও প্রাপ্তি মজুমদার তৃতীয় স্থান অর্জন করে। 


তিনদিন ব্যাপী মেলায় চিতলমারী সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ হাসিব শেখ ৪৭ হাজার ৭১৩ টাকা ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় করে প্রথম স্থান অর্জন করে পুরস্কার পেয়েছেন। 
 

@bagerhat24.com