Logo
table-post
কচুয়ায় ভূমি সেবা মেলা-২০২৬ শুরু: ডিজিটাল সেবায় মিলছে হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থাপনার সুবিধা
01/01/1970 12:00:00

কচুয়া প্রতিনিধি

কচুয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ভূমি সেবা মেলা-২০২৬’। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) কচুয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. শাফিকুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দিতে সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে এসেছে। অটোমেটেড সেবার ফলে নাগরিকরা এখন আগের তুলনায় কম সময়ে এবং হয়রানি ছাড়াই প্রয়োজনীয় ভূমি সেবা পাচ্ছেন।

আয়োজকরা জানান, ১৯ মে শুরু হওয়া এ ভূমি সেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলায় আগত নাগরিকদের ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা দ্রুত ও সরাসরি প্রদান করা হবে।

@bagerhat24.com