Logo
table-post
পিলজংগ সাধুর বটতলায় আনসার ভিডিপি ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি 
ফকিরহাটের পিলজংগ সাধের সাধুর বটতলা আনছার ও ভিডিপি ক্লাবের উদ্যোগে আহবায়ক কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা ও কমিটির সভাপতি শাহীনা আক্তার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আকবার উদ্দিন বাবু মোল্লার সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু, এসএম খলিলুর রহমান, ফরহাদ হোসেন জুয়েল, জব্বার মল্লিক, শেখ মোতালেব হোসেন, আনছার সদস্য সরদার কামরুল ইসলাম, আব্দুল হান্নান, আমজাদ হোসেন মোড়ল, ইলিয়াস হোসেন মল্লিক, জামায়াত নেতা ফকির আবু দাউদ ও তাহের পাটোয়ারী প্রমুখ। 

সভায় সকলের সম্মতিতে মোঃ আলমগীর হোসেন আলম-কে আহবায়ক, আরব আলী মল্লিক-কে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়া আল আমীন মল্লিক, আবু তাহের পাটোয়ারী ও হোসেন আলী মোড়ল-কে যুগ্ন আহবায়ক এবং বলাই কুমার দাশ, ইলিয়াস হোসেন মল্লিক, ফেরদাউস শেখ ও আরিফুল ইসলাম তুহিন মল্লিক-কে কার্যকারী সদস্য নির্বাচিত করে দুইমাসের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৮৬সালের ২২শে সেপ্টেম্বর এই ক্লাবটি প্রতিষ্টা করা হয়। 

@bagerhat24.com