Logo
table-post
রামপালে বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
01/01/1970 12:00:00

রামপাল সংবাদদাতা 

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যাবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হয়।

এরপরে সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী ভূমি বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা করা হয়। এসময় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, সেবাগ্রহীতা তথা সাধারণ নাগরিকদের নিয়ে আয়োজিত ভূমি মেলায় সেবা বুথ থেকে সেবা প্রদান করা হয়।

ভূমি বিষয়ক সকল সেবা-অনলাইনে land.gov.bd পোর্টালে রেজিস্ট্রেশন, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, ই-পর্চা, মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও ডাকযোগে খতিয়ান প্রাপ্তি, এলএ ক্ষতিপূরণ চেক প্রাপ্তি প্রভৃতি সেবা দান করা হয়। এ জন্য সকল ভূমি মালিকদের সকল প্রকার সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

@bagerhat24.com