মোরেলগঞ্জে জমির বিরোধে কৃষককে কুপিয়ে হত্য
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের মিন্টু শেখ(৪৫) নামে এক কৃষককে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে তার দুর্বৃত্তরা। তারা মিন্টু শেখ ওরঠে মিঠু শেখের ডান হাতের কবজি কেটে নিয়ে গেছে বলে তার ভাই মিজান শেখ জানিয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধা ৬ টার দিকে মধুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের মারপিটে কৃষক মিন্টু শেখ গুরুতর জখম হয়। স্বজনেরা তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধা ৭ টার দিকে সে মারা যায়। মিন্টু শেখের স্ত্রী ও ৪ সন্তান রয়েছে।
ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে।
মিন্টুর হত্যাকারিদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলে ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন।
