Logo
table-post
মোল্লাহাটে গ্রাম আদালত কার্যক্রম জোরদারে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের ত্রৈমাসিক সভা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

মোল্লাহাট উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ মে ২০২৬ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আইরিন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিতা দে।

সভায় গ্রাম আদালতের চলমান কার্যক্রম, মামলার অগ্রগতি এবং বিচার প্রক্রিয়ার গতি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে গ্রাম আদালতে মামলার সংখ্যা বৃদ্ধি এবং নিয়মিত শুনানির মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও, আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের ইউনিয়ন পরিষদের বাজেটে গ্রাম আদালত কার্যক্রমের জন্য পৃথক বরাদ্দ রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত হলে গ্রাম আদালতের সেবার মান আরও উন্নত হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও সুমন আইরিন বলেন, “গ্রাম আদালত তৃণমূল মানুষের জন্য দ্রুত, সহজ এবং কম খরচে বিচার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে।”

সভায় অংশ নেওয়া প্রশাসনিক কর্মকর্তারাও গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করতে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

@bagerhat24.com