Logo
table-post
চিতলমারীতে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রশিক্ষণ কর্মশালা
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি শক্তিশালী করার লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনাতয়নে এ কর্মশালা শুরু হয়। উপজেলায় কর্মরত স্বাস্থ্যসেবা প্রদানকারীরা এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। একই সাথে এদিন একটি কোয়ালিটি ইমপ্রæভমেন্ট অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার আসলাম পারভেজ এবং সার্ভেইলেন্স মেডিকেল অফিসার চিকিৎসক আলী নূর হাসান।   


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আতাউর রহমান। 

কর্মশালাটিতে উপজেলার ১৯ টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রæপ প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। 


প্রশিক্ষণ কর্মশালায় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়। 

এদিন অনুষ্ঠিত কোয়ালিটি ইমপ্রæভমেন্ট অ্যাডভোকেসি সভায় নবনিযুক্ত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভায় উচ্চরক্তচাপ রোগির নিবন্ধন ও স্ক্রিনিং বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল বৃদ্ধি, চিকিৎসা প্রোটোকল, জীবনধারা পরিবর্তন কাউন্সিলিং এবং মিসড ভিজিট হার হ্রাসের মতো বিষয় গুলো আলোচিত হয়। 

@bagerhat24.com