Logo
table-post
মোল্লাহাটে ঢালাই গাড়ি উল্টে শ্রমিক নিহত
01/01/1970 12:00:00

মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাটে নির্মাণ কাজে ব্যবহৃত ঢালাই গাড়ি (নসিমন) উল্টে মোঃ ইসমাইল মোল্লা নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার মধুমতি নদীর ফেরীঘাট সংলগ্ন মাদ্রাসা এলাকায় ঢাকা-খুলনা পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মোঃ ইসমাইল মোল্লা উপজেলার কুলিয়া গ্রামের তালুকের মাঠ সংলগ্ন এলাকার আঃ সবুর মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণ কাজ শেষে কয়েকজন শ্রমিক ঢালাই গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গাড়িটি সড়কে ওঠার সঙ্গে সঙ্গেই একটি চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অন্যান্য শ্রমিকরা লাফিয়ে পড়ে বা সামান্য আহত হয়ে রক্ষা পেলেও ইসমাইল মোল্লা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার সন্ধ্যায় জানাজা শেষে বড়ঘাট কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এবিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী রমজানুল হক জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ বলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

@bagerhat24.com