Logo
table-post
ছাগল পালনেই স্বাবলম্বী জেসমিন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের লখপুরের ভবনা গ্রামের অসহায় ও দরিদ্র জেসমিন আক্তার (মাঝু) এখন ছাগল পালন করে অনেক স্বাবলম্বি জীবন যাপন শুরু করেছে। মাত্র দুই বছরের ব্যাবধানে ১টি মা ছাগল দিয়ে যাত্রা শুরু করলেও এখন তা বেড়ে ১৪টি ছাগল দাড়িয়েছে। আর এই ছাগলের মধ্য হতে তিনটি ছাগল কোরবানী’র ঈদে বিক্রয় করার জন্য প্রস্তুতও করেছেন তিনি। তার এই অল্প সময়ে জীবন যুদ্ধের সফলতায় অনেকে হতবাক হয়েছেন। 

জানা গেছে, ভবনা-৮ নং ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র জেসমিন আক্তার (মাঝু) বিগত দুই বছর আগেও তিনি জলিলের বটতলাস্থ মোড়ে ছোট্ট একটি চায়ের দোকান দিয়ে জীবন সংগ্রাম শুরু করেন। কিন্তু চায়ের দোকানে তার নিজের পেট না চলায় দোকানটি ছেড়ে দিয়ে অন্যের বাড়িতে নানা ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। হঠাৎ একদিন তার কোন কাজ না থাকায় জলিলের বটতলা মোড়ে বসে সাংসারিক নানান বিষয়ে চিন্তা ভাবনা করতে থাকেন। এমন সময় জনৈক ব্যক্তি একটি মা ছাগল নিয়ে বিক্রয় করতে যচ্ছিলেন। সে সময় তিনি ছাগলটি ক্রয় করার সিধান্ত গ্রহন করেন এবং স্বল্প মুল্যে ছাগলটি ক্রয় করেন। এর পর হতে সেই ছাগলটি লালন-পালন করার জন্য তিনি উঠেপড়ে লেগে পড়েন। দিন রাত ২৪ঘন্টা তার এই ছাগল নিয়েই জীবন সংগ্রাম। এখন ১টি ছাগল থেকে তার ১৪টি ছাগল হয়েছে। এর মধ্যে পাকিস্তানী, বিটল ও হরিয়ানা জাতের ছাগলও রয়েছে। পরান, রাজা বাবু ও জেমী নামের তিনটি ছাগল এবার কোনবানীর ঈদে বিক্রয় করবেন। ছাগলদের নাম ধরে ডাকতেই একেক করে সকলেই জেসমিন আক্তার মাঝু’র কাছে ছুটে আসে এবং সামনের দুই পা দিয়ে গলা জড়িয়ে ধরে আদর করে। মাঝু বলেন, দিন রাত সব সময় তার এই ১৪টি ছাগল নিয়েই জীবন জিবিকিা। এছাড়াও আরো তিনটি গরুও রয়েছে তার গোয়ালে। 

তিনি আরো বলেন অভাব অনাটনের সংসারে ১৪টি ছাগল কিছুটা স্বচ্ছন্দ দিলেও তাদের খাদ্রের অভাবে তিনি রীতিমত হিমসীম খাচ্ছেন। তাই আসন্ন কোরবানী’র পবিত্র ঈদে তার শখের লালন-পালন করা পরান, রাজা বাবু ও জেমীকে বিক্রয় করবেন। এদের প্রতিটির বর্তমান ওজন প্রায় ৮০/৯০ কেজির উপরে হবে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ থেকে দেড় লাখ টাকারও বেশি হবে। তিনি বলেন, আমি ছাগলগুলি বিক্রয় করার জন্য কোন হাট বাজারে যেতে যাচ্ছি না। সুস্থু ও সবল খাসি গুলি তিনি বাড়িতে বসেই বিক্রয় করবেন। তার সাথে সরাসরি যোগাযোগের মোবা-০১৭০৭-৩৫৪২০৪, ০১৭৫৪-৩২৭৭৫৭। উল্লেখ্য ২০২৪ সালে তিনি মাত্র ৫শতক জমির উপর ১টি মা ছাগল দিয়ে যাত্রা শুরু করলেও তার খামারে এখন ১৪টি ছাগল ও ৩টি গরু রয়েছে। যা দিয়ে তার জীবন জীবিকা ও জীবন সংগ্রামু। 
 

@bagerhat24.com