Logo
table-post
মোল্লাহাটে গলায় ফাস নিয়ে যুবকের আত্মহত্যা
01/01/1970 12:00:00

মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাটে  পারিবারিক কলহের জেরে হাফিজ শেখ (৩২) নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৭ টার দিকে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে নিজের ব্যবহৃত গামছা দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। নিহত হাফিজ শেখ উপজেলার চরকুলিয়া গ্রামের আবুবক্কর শেখের ছেলে।  হাফিজ শেখের এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে।

এবিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী রমজানুল হক বলেন, খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লাশের  সুরাত হাল রির্পোট এবং ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাপাতাল  মর্গে প্রেরন করেছেন।

এ বিষয় মোল্লাহাট থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। এমরদেহ ময়না তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

@bagerhat24.com