Logo
table-post
রাজনগরের সভায় সরকারকে শক্তিশালী করার আহ্বান কাজী জাহিদের
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি
রামপালে রাজনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) বিকাল ৪ টায় রাজনগর ইউনিয়ন পরিষদ চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। 

তিনি তার বক্তব্যে বলেন, রামপালের জনগণ আজ জেগে উঠেছে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো অপশক্তিই টিকতে পারবে না। জনগণের ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। অন্যায়, জুলুম ও দমন-পীড়নের বিরুদ্ধে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে। জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি অতীতের মতোই রাজপথে সক্রিয় থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকর এবং রামপাল-মোংলার গণমানুষের নেতা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেখ ফরিদুল ইসলামের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের দলীয় ঐক্য বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহবান জানান এ নেতা। 

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করে আগামীর আন্দোলন-সংগ্রামে সবাইকে আরও সক্রিয় ও সংগঠিত হওয়ার আহ্বান জানান। সভায় বক্তব্য দেন, বিএনপি নেতা মোল্লা রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

@bagerhat24.com