Logo
table-post
আসন্ন ইউপি নির্বাচন: পিলজংগে চেয়ারম্যান পদে জুয়েল প্রার্থী
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
সুশাসন প্রতিষ্টার মাধ্যমে স্থানীয় সরকারকে ক্রমান্বয়ে শক্তিশালি করার পরিকল্পনা হাতে নিয়ে আগামী আসন্ন পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যায় ব্যক্ত করেছেন পিলজংগ ইউনিয়ন বিএনপি’র নবনিবার্চিত সাধারন সম্পাদক, সাবেক ছাত্রদল ও সাবেক যুবদলের তরুন এই নেতা মোঃ ফরহাদ হোসেন জুয়েল। 

তিনি জনপ্রিয় অনলাইন পোট্রাল বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর সাথে একান্ত সাক্ষ্যাৎকারে উপরোক্ত পরিকল্পনা গ্রহন ও তা ধাপে-ধাপে বাস্তবায়নের কথা তুলে ধরে বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে ভাতাভোগী নির্বাচন (বাছাই) করা হয়, সেখানে অনেক সময় নানা কারনে প্রভাবিত হয়ে প্রকৃত ব্যাক্তিদের বাদ দিয়ে তালিকা প্রস্তুত করায় প্রকৃতরা বঞ্চিত হয়। সেই ভাতাভোগী নির্বাচনে দুর্নীতির উর্দ্ধে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা স্বরুপ বাছাই করলে প্রকৃত ভাতাভোগীরা কখনো বঞ্চিত হবে না। শুধু তাই নয়, গ্রাম্য অবকাঠামোগত উন্নয়নে একই ভাবে প্রভাবিত হয়ে ওর্য়াড ও এলাকা গুলি (নির্দ্ধরন) বাছাই করা হয়, যে কারনে প্রকৃত অউন্নত এলাকা বা ওর্য়াড গুলি উন্নয়ন হতে বঞ্চিত হয়্।সেই বঞ্চিত ওর্য়াড বা এলাকাবাসির দাবী পূরনের জন্যই তিনি এবার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যায় ব্যাক্ত করেন। 

তিনি বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম-কে আরো বলেন, জনগনের অধিকার রক্ষায় সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণীর সাধারন মানুষের নানান দুর্ভোগের কথা বিবেচনা করে এই ধরনের পরিকল্পনা তার রয়েছে। তিনি সেবা গ্রহনকারীদের নানা ধরনের অসুবিধার কথা বিবেচনা করে, তাদের পাশে থেকে কাজ করার ইচ্ছা প্রকাশ করে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত যুব সমাজ এবং চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ নিয়ে তিনি আগামীতে কাজ করবেন। মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত খেলার মাঠে খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরনের পাশাপাশি বিভিন্ন টুর্ণামেন্টে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য নিজ উদ্যোগে পুরস্কার বিতরন অব্যাহত রেখেছেন। যার কারনে অনেক এলাকার যুব সমাজ মাদক ছেড়ে খেলাধুলার প্রতি মনোযোগী হয়েছে। এছাড়াও তিনি নির্বাচিত হলে ইউনিয়নব্যাপী শিক্ষাপ্রতিষ্টান গুলিতে মানসম্মাত শিক্ষারমান উন্নয়ন ও ঝরেপড়া রোধে ব্যপক কাজ করবেন। আর একারনে ইউনিয়নব্যাপী তার একটি সুনাম ও গ্রহনযোগ্রতাও পরিলক্ষিত হচ্ছে। 

অপর এক প্রশ্নে জবাবে তিনি বলেন, তিনি ছাত্রজীবন থেকেই বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। বিগত ১৭বছর দলের সংকটময় সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। রাজধানী ঢাকা, খুলনা ও বরিশালসহ বিভিন্ন বিভাগীয় শহরের বিভিন্ন স্থানে দলের কর্মসূচিতে অংশ গ্রহন করেছেন। এ কারণে তার উপর অমানষিক নির্যাতন ও হয়রানি মুলক মামলার আসামী হয়ে জেলের ঘানি টানতে হয়েছে। শুধু তাই নয়, একাধিক মিথ্যা মামলার কারণে তাকে আত্মগোপনে থাকতে হয়েছে বহু মাস ও বছর। এমন পরিস্থিতির মধ্যেও তিনি দলের জন্য কাজ করে গেছেন। এবার সর্বসাধারনের সেবা করার জন্য তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন। তার দাবী ইউনিয়নবাসি তাঁকে অনেক ভাল বাসেন এবং ভোটের মাধ্যমে তারা নির্বাচিত করবেন। এজন্য তিনি সকলের প্রতি দোয়া ও আর্শিবাদ কামনা করেন। 

@bagerhat24.com