Logo
table-post
মোংলায়  পৌরসভার নিজস্ব নতুন পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা
মোংলা পোর্ট পৌরসভার নিজস্ব নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের পুরাতন রিমঝিম সিনেমা হল চত্বরে বর্তমান নতুন পৌর ভবন চত্বরে এ ভবন ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী এস.এম হাবিবুল্লাহ, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী,সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

@bagerhat24.com