খুলনায় সাংবাদিকদের লাঞ্ছিতর ঘটনায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবের নিন্দা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
খুলনা প্রেসক্লাবে ঢুকে দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক তরিকুল ইসলামসহ সাংবাদিকদের লাঞ্ছিতর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
বিবৃতিদাতার হলেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর, সহ-সভাপতি কপিল ঘোষ, সাধারন সম্পাদক মোঃ তাহিদুর রহমান বাবু, যুগ্ম-সম্পাদক মোঃ সোহেল সুলতান মানু, সাংগঠনিক সম্পাদক পংকজ রায়, কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক টিটব বিশ্বাস, নির্বাহী সদস্য পংকজ মন্ডল, শেখর ভক্ত, মোঃ সাফায়েত হোসেন, প্রদীপ কুমার মন্ডল, দেবাশিষ বিশ্বাস, মোঃ শহিদুল ইসলাম সোহেল, সাধারন সদস্য মোঃ মিরাজুল ইসলাম ও সুবল কর্মকার। বিবৃতিদাতার অবিলম্বে লাঞ্ছিতর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রোববার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত হঠাৎ খুলনা প্রেসক্লাবে ঢুকে পড়ে। প্রেসক্লাবের সভাপতি প্রার্থী ও খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ারকে হুমকি এবং সাধারণ সম্পাদক প্রার্থী ও স্থানীয় সময়ের খবর পত্রিকার সম্পাদক তরিকুল ইসলামকে লাঞ্ছিত করে।
