Logo
table-post
ফকিরহাটের পিলজংগে কৃষক মাঠ দিবস
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট পিলজংগ ইউনিয়নের কাঁঠালতলা গ্রামে এসিআই সীড কোম্পানি কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড বন্ধু ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মাঠ দিবস অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন এসিআই সীড কোম্পানি গোপালগঞ্জ এরিয়া সেলস ম্যানেজার সিদ্দিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন আজিজ শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং অফিসার মৃন্ময় দাস। 

এসময় কৃষকরা জানান, এসিআই বন্ধু ধানের জার্মিনেশন ভালো, গাছের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক, গাছ হেলে পড়েনা, পাকা ধান ঝরে না, এক গোছায় পুষ্টি দানার সংখ্যা-২৯০-২৯৫টি শীষে চিটা হয়না। এসময় এসিআই সীড কোম্পানির কর্মকর্তারা বলেন, বন্ধু ধানের ফলন বেশী এবং পোকা-মাকড় কম লাগে। এছাড়াও এই ধানে রোগ-বালাই কম হয়ে থাকে। 
 

@bagerhat24.com