Logo
table-post
মোরেলগঞ্জে অস্তিত্ব সংকটে থাকা ৩টি খালের পুন:খনন কাজের উদ্বোধন
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে সাড়ে ৫ কিলোমিটার খাল পুন:খননের উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম  শুক্রবার(২৪ এপ্রিল) দুপুরে দৈবজ্ঞহাটি এলাকায় আনুষ্ঠানিকভাবে খাল তিনটির পুন:খননের কাজ উদ্বোধন করেন।

কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে প্রায় এক কোটি টাকা ব্যায়ে খাল তিনটির ৫ কিলোমিটার এলাকা পুন:খনন করা হবে। অস্তিত্ব সংকটে থাকা খাল ৩টি হচ্ছে, পুকুরডানা খাল, হামসাপুর খাল ও কচুবুনিয়া খাল।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি উন্নয়ন কর্পোরেশন বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো. জামাল ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। 

@bagerhat24.com