রামপালে ৩ টি পরোয়ানাভুক্ত আসামী বেলাল গাঁজাসহ গ্রেফতার
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপালে ৩ টি গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি বেলাল শেখ (২৭) কে গাজাসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভাগা এলাকা থেকে আটক করে। ওই সময় তাকে তল্লাসি কালে তার কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী বেলাল শেখ ভাগা গ্রামের শুকুর শেখের ছেলে।
রামপাল থানার ওসি সুব্রত কুমার মাদক বিক্রেতা বেলাল শেখকে ৭০ গ্রাম গাজা ও ৩ টি পরোয়ানা সহ আটক করা হয়েছে। তিনি জানান, মাদক কাররবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।
