Logo
table-post
রামপালের গোবিন্দপুরে জমি দখল চেষ্টা ও হয়রানির অভিযোগ
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি
রামপালের গোবিন্দপুর গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধ চাঁদাবাজি, জমি দখল চেষ্টা ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী মো. আজমল হাওলাদার বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর গ্রামের মমিন উদ্দিন হাওলাদারের ছেলে আজমল হাওলাদারসহ তার ভাইয়েরা নিজস্ব জমি ও ক্রয়কৃত জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। একই এলাকার শেখ আ. সামাদ সাগর, মাকসুদা বেগম, আফসানা বেগম ও সুলতানা বেগম নানানভাবে ওই জমি দখল ও হয়রানির উদ্যেশ্যে ষড়যন্ত্র করে আসছে।
 
তারই অংশ হিসাবে প্রতিপক্ষগণ জমি দখল চেষ্টা ও চাদা দাবি করে আসছে। চাদা না দিলে তাদের জমি ও পুকুর দখল করে নিবে বলে হুমকি দেয়। এ ছাড়ও প্রতিপক্ষ শ্লীলতাহানীসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী আজমল জানান, প্রতিপক্ষরা নানানভাবে ষড়যন্ত্র করায় নিরাপত্তা ও প্রতিকার চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আ. সামাদ সাগরের নিকট জানতে চাইলে সে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষ অসত্য বলছেন।

@bagerhat24.com