Logo
table-post
শিক্ষক বাতায়নের সেরা কনটেন্ট নির্মাতা হলেন সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি
রামপালের সুন্দরবন মহিলা কলেজের বাগেরহাট এর আইসিটি বিষয়ের সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম শিক্ষক বাতায়নের সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন। উপজেলার সুন্দরবন মহিলা কলেজের পরিচালনা পর্ষদ, সুধীজনেরা, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীসহ সকল আইসিটি প্রেমী ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন। রামপালবাসীর প্রত্যাশা, তার অনুপ্রেরণা এবং সক্রিয় সহযোগিতায় আগামী দিনের রামপাল মোংলায় আইসিটি কাজের গতি আরো বৃদ্ধি পাবে। 

এখানে উল্লেখ্য যে, তরিকুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয় (ব্যানবেইস) পরিচালিত ইউআইটিআরসিই এর একজন দক্ষ মাষ্টার ট্রেইনার হিসেবে দীর্ঘ দিন যাবত প্রশিক্ষণ পরিচালনা করে যাচ্ছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন।
 

@bagerhat24.com