Logo
table-post
মোল্লাহাটে নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
01/01/1970 12:00:00

মোল্লাহাট  প্রতিনিধি
মোল্লাহাট উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে। মঙ্গলবার (নির্ধারিত সময়ে) সকাল ১০টায় একযোগে উপজেলার দুটি এসএসসি কেন্দ্র, একটি ভোকেশনাল কেন্দ্র এবং একটি দাখিল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৪২৮ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১৮৪ জন ছাত্র ও ২৪৪ জন ছাত্রী অংশগ্রহণের কথা থাকলেও ৫ জন ছাত্র ও ৬ জন ছাত্রী অনুপস্থিত ছিলেন। একই কেন্দ্রে ভোকেশনাল শাখায় ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৮ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী থাকলেও ৭ জন ছাত্র ও ১ জন ছাত্রী অনুপস্থিত ছিলেন।

চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৪০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৯ জন ছাত্র ও ১৮০ জন ছাত্রী অংশগ্রহণের কথা থাকলেও ১ জন ছাত্র ও ৪ জন ছাত্রী অনুপস্থিত ছিলেন।


অন্যদিকে, কাহালপুর আলীম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় মোট ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৪ জন ছাত্র ও ৭০ জন ছাত্রী থাকলেও ১৯ জন ছাত্র ও ৮ জন ছাত্রী অনুপস্থিত ছিলেন।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।


পরীক্ষার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, “যেকোনো মূল্যে নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা হবে। প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”


সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং প্রশাসনের তৎপরতায় নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে অভিভাবক ও সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

@bagerhat24.com