অঞ্জন সভাপতি, সাধন সম্পাদক: চামারিয়া শ্মশানকালি মন্দিরে নতুন কমিটি
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের টাউন নওয়াপাড়ার ঐতিহ্যবাহী শ্রী শ্রী চামারিয়া শ্নশানকালি মন্দিরের কমিটি গঠন ও বাৎসরিক পূজার তারিখ নির্দ্ধারন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় মন্দির চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অঞ্জন ব্যানাজী-কে সভাপতি ও সাধন কুমার দাশ (ভাষ্কর)কে সাধারন সম্পাদক নির্বাচিত করে দুইবছর মেয়াদী একটি কমিটি গঠন করা হয়।
মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি পলাশ কুমার চক্রবর্তী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা।
এতে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু, সরদার বিল্লাল হোসেন, ফরহাদ হোসেন জুয়েল, মহিউদ্দিন মইন ভুইয়া সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সনাতোন ধর্মলোম্বিরা।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ১। পলাশ কুমার শীল, ২। প্রদীপ কুমার ভট্টাচার্য, সহ-সাধারন সম্পাদক রাজু ঘোষ ও কোষাধক্ষ মাষ্টার মিলন কুমার শীল।
উপদেষ্টরা হলেন, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, মিলন কান্তি ঘোষ, প্রদীপ বসু গোরা, পলাশ চক্রবর্তী ও সমির কুমার দে। সভায় আগামী ২৮বৈশাখ-১৪৩৩বাংলা পূজার দিনক্ষন ও তারিখ নিদ্ধারণ করা হয়।
আগামী ৭দিনের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠন করার জন্য কমিটির ছয়জন এবং উপদেষ্টা কমিটির পাঁচজন সহ মোট ১১জনের উপর দায়িত্বভার অর্পন করা হয়।
