মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে লড়তে চান মহিলা দল নেত্রী বেবী রহমান
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
আসন্ন মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন (১,২,৩) এ কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোংলা পৌর মহিলা দলের সিনিয়র সহ সভানেত্রী মিসেস বেবী রহমান । তার সাথে কথা হলে তিনি এই ঘোষণা দেন। তবে তিনি তার দলের নির্দেশনা মেনেই নির্বাচন করবেন।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মহোদয় সহ স্থানীয় বিএনপি পৌর নেতৃবৃন্দের সাথে আলোচনা সহ দলের নিয়ম কানুন কে সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে প্রার্থী হবেন তবে দলের সিধান্তে যদি তারা না মনোনীত করেন তাহলে প্রার্থী নাও হতে পারেন।
দীর্ঘদিন ধরে বিএনপি সহ মহিলাদলের সকল সভা সমাবেশ সহ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত বেবী রহমান। এলাকার মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থেকেছেন। বিশেষ করে নারীদের অধিকার আদায়ে তার ভূমিকা প্রশংসিত ।
মিসেস বেবী রহমান বলেন, আমি লোভে নয়, বরং সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে নির্বাচনে লড়তে চাই। (১,২,৩) সংরক্ষিত ওয়ার্ড এলাকার অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং নারীদের জন্য একটি নিরাপদ ও কর্মসংস্থানবান্ধব পরিবেশ তৈরি করা,সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি করা,পিছিয়ে পড়া নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা, নাগরিক সেবা ডিজিটালাইজড করা, মাদকের বিরুদ্বে প্রতিবাদ এবং স্বচ্ছতা নিশ্চিত করন আমার মূল লক্ষ্য থাকবে ।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নারী নেত্রী হিসেবে এলাকায় তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে তরুণ ভোটার এবং নারী সমাজ তাকে তাদের অধিকারের কণ্ঠস্বর হিসেবে দেখছেন।
স্থানীয় বাসিন্দা কামরুন নাহার, খাদিজা বেগম, আমীর আলী , ও ফারুক সহ অনেকে বলেন, "আমরা এমন একজন প্রতিনিধি চাই যাকে যেকোনো প্রয়োজনে কাছে পাওয়া যায়। বেবী আপা সবসময় আমাদের সুখ-দুঃখে পাশে থাকেন।
মিসেস বেবী রহমান ইতিমধ্যে তিনি ওয়ার্ডের পাড়া-মহল্লায় কুশল বিনিময় শুরু করেছেন।
